মঠবাড়িয়ায় পৃথক ঘটনায় একই দিনে দুই ব্যবসায়ীকে কু’পি’য়ে হ’ত্যা

পিরোজপুরের মঠবাড়িয়ায় পৃথক দুটি স্থানে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (২৪ মে) দুপুরে উপজেলার ফুলঝুরি গ্রাম ও টিকিকাটা ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ফুলঝুরি গ্রামের গরু ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ শরীফ (৩৫) এবং টিকিকাটা ইউনিয়নের পোশাক ব্যবসায়ী আব্দুল কাইয়ুম (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ফুলঝুরি গ্রামে ইউসুফ শরীফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।

অন্যদিকে, টিকিকাটা ইউনিয়নের নিজ ঘর থেকে আব্দুল কাইয়ুমের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কুঠার দিয়ে কুপিয়ে তাকে হত্যা করেছে। তবে হত্যার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি মাদকাসক্ত থাকার কারণে মাদক সেবীদের সাথে ঝামেলা থাকার কারণে হতে পারে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পৃথক মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে মঠবাড়িয়া থানা পুলিশ

Leave a Comment